1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে বেগমপুর বাজারের ওয়াজেদ আলী স্বপনের প্রতিষ্ঠান মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরি করার অপরাধে জসিম উদ্দীনের প্রতিষ্ঠান জসিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের দায়ে মফিজুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বেগমপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ঔষধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।অভিযান পরিচালনায় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun