1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন

ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কবির হোসেন
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন ও বীজ-সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “প্রতি বছর বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশ থেকে ভোজ্যতেল আমদানি করতে হয়। দেশে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা গেলে ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ লক্ষ্যেই সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও সার বিতরণ করে আসছে। কৃষকরা যেন এসব বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করেন এবং সরিষার ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখেন, সে বিষয়ে তিনি আহ্বান জানান।” পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষার বীজ ও সার তুলে দেন। কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ভোজ্যতেলের চাহিদা পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun