1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন

৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বিদ্যুৎ বিল নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ ৭৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিনের আদেশে বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। সিফাতের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী নাসের আলী খান।

তিনি জানান, কারাগার থেকে বের হওয়ার পর সিফাত গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা হয়েছেন। একটি মিথ্যা মামলায় তাঁকে ৭৬ দিন কারাগারে থাকতে হয়েছে বলে দাবি করেন তিনি। সিফাত ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় সদস্য বলেও দাবি করেন এই আইনজীবী।

মামলার তথ্য সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করা হয়। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পর জামিন চেয়ে দুই দফা নিম্ন আদালতের দ্বারস্থ হন সিফাত। তবে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন খারিজ করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত সিফাতের জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun