1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঘাতক রোবট নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার জাতিসংঘের ঐক্যের সরকার গঠনে ১০ শর্ত দিলেন নেতানিয়াহু প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বার্লিনে কাতার ও জার্মানির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি সই শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব ধনবাড়ী-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চার বছরেও শেষ হয়নি কাজ প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বাগডোগরা ও হাসিমারা ঘাঁটিতে নজরদারির দায়ে ভারতে আটক বাংলাদেশি গোপালগঞ্জে নতুন উত্তেজনার শঙ্কা: মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২১শে নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি, সাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবালকে সহসভাপতি করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী, ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম।

অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১লা নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun