1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে প্রোটিয়া বোলাররা, জানালেন মার্করাম শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়? বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা

মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মির্জা আজমসহ এ মামলায় মোট আসামি সাতজন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আবদুস সাত্তার পালোয়ান। তিনি জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে কোথাও খুঁজে পায়নি। আসামির স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালানো হলেও সন্ধান মেলেনি। এ সংক্রান্ত নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর দাখিল করা হয়েছে আদালতে। তাই তাকে আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়, যা মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় রোববার সকালে আমির হোসেন আমু, শাজাহান খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.

ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। এর আগে ২ নভেম্বর প্রসিকিউশন এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন। ৫ নভেম্বর সেই অভিযোগ আমলে নিয়ে হাজিরার নির্দেশ এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের ভাষ্যমতে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এই সাত নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউর সুযোগ নিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন। এসব সিদ্ধান্তের ভিত্তিতেই দেশজুড়ে মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয় বলে প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আসামিদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতা বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র বিষয়টি সামনে আনা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনাল আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun