1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে প্রোটিয়া বোলাররা, জানালেন মার্করাম শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়? বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পলিআর্টেরাইটিস নোডোসা হলো শিশুদের রক্তনালির এক বিরল প্রদাহজনিত সমস্যা। এই রোগে রক্তনালির দেয়ালে প্রদাহের সৃষ্টি হয়, যা রক্ত চলাচলের স্বাভাবিক পথকে বাধাগ্রস্ত করে এবং রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে। সঠিক সময়ে রোগটি শনাক্ত করা অত্যন্ত জরুরি, অন্যথায় এটি শিশুর শরীরে গুরুতর জটিলতা তৈরি করতে পারে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়।

এই রোগের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। চিকিৎসকদের মতে, শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে এটি হতে পারে। কখনো কখনো হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের সঙ্গে এর যোগসূত্র পাওয়া যায়, যদিও সব রোগীর ক্ষেত্রে এমনটি দেখা যায় না। সঠিক কারণ জানা যায়নি; তবে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রতিক্রিয়া রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে।

শিশুর শরীরে এই রোগের উপস্থিতি শনাক্ত করা প্রাথমিক পর্যায়ে বেশ চ্যালেঞ্জিং।

রোগের কিছু লক্ষণের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি জ্বর ও শারীরিক দুর্বলতা। অনেক ক্ষেত্রে ত্বকে জালের মতো বেগুনি বা লালচে দাগ, গুটি কিংবা ঘা দেখা দিতে পারে। রক্ত সঞ্চালন কমে গিয়ে হাত বা পায়ের আঙুলে ক্ষত সৃষ্টি হওয়া এবং আঙুল খসে পড়ার মতো ভয়ংকর পরিস্থিতিও তৈরি হতে পারে। এছাড়া প্রস্রাবে প্রোটিন ও রক্ত দেখা যাওয়া, কিডনির কার্যক্ষমতা হ্রাস পাওয়া এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার কারণে শরীর অবশ ভাব বা দুর্বলতা অনুভব হতে পারে।

এই রোগ নির্ণয়ের জন্য কোনো একক উপসর্গ যথেষ্ট নয়। রোগের বিস্তারিত ইতিহাস পর্যালোচনা এবং শারীরিক পরীক্ষার পাশাপাশি ইএসআর, সিআরপি, কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষার মতো ল্যাবরেটরি টেস্ট জরুরি। প্রয়োজনে ত্বকের বায়োপসি বা এনজিওগ্রাফির মাধ্যমে রক্তনালির অবস্থা পর্যবেক্ষণ করা হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করলে প্রদাহ নিয়ন্ত্রণ করে অঙ্গহানি বা বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। এ ছাড়া স্নায়ু, ত্বক, কিডনি বা রোগের উপসর্গ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা লাগতে পারে।

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক ডা. ইমনুল ইসলাম। প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করা যাবে ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার চেম্বারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun