1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের মধ্যে অগ্রিম বুকিংয়ের হিড়িক

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা এবং জাতীয় ঐক্যের নতুন আহ্বানের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের দায়িত্বশীল নেতারা। আইনের ফাঁকে মামলা-ভোগান্তিতে বাইকাররা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার জানান, আগামীকাল বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে মধ্যাহ্নভোজের সময় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে স্বাগত জানানো হয়েছে। তবে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে কারা থাকবেন, তা চূড়ান্ত হবে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বিদেশ সফর শেষে দেশে ফেরার পর। গাজীপুরে খুলেছে আরও ১৯ কারখানা, শ্রীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ কারখানা। ক্রোনিয়ের ফিক্সিংয়ের চেয়েও বড় ছিল স্যান্ডপেপার-কাণ্ড: বয়কট।

তুষার জানান, বৈঠকে আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির নমনীয়তা বা ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে তাদের দলের পক্ষ থেকে আপত্তি জানানো হবে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জোরালো দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। কেন একক ও করপোরেট ঋণসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

এনসিপির অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন, কেবল জুলাইয়ের ঘটনার বিচারই নয়, আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের বিচারের আওতায় আনাই জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে দলটি মনে করে।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, যার প্রেক্ষিতে এই জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun