1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে প্রোটিয়া বোলাররা, জানালেন মার্করাম শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়? বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের তৈরি পোশাক শিল্পখাতে ভয়াবহ প্রভাব পড়েছে। বিজিএমইএ-এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী হিসাব করা হয়েছে। সংকটকালীন সময়ে কারখানাগুলোকে সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এই জরিপে ৩১৭টি কারখানা অন্তর্ভুক্ত হলেও, বাস্তবে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর অধিক বলে জানিয়েছে সংগঠনটি। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপের এই হিসাবের চেয়েও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিএমইএ বলেছে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র।

উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বড় ধরণের ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। বায়ারদের আস্থা বজায় রাখতে এবং অর্ডার ধরে রাখতে কারখানা মালিকরা আকাশপথে পণ্য পাঠানোসহ বড় অংকের মূল্যছাড় দিতে বাধ্য হচ্ছেন। জরিপে অংশ নেয়া কারখানাগুলোর দেয়া তথ্যানুযায়ী, ক্রেতারা ইতিমধ্যেই ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএর মতে, এই রপ্তানি আদেশ স্থানান্তরের বিষয়টি দেশের পোশাক শিল্পের নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জরিপের সময়কাল ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনও বিদ্যমান রয়েছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরণের আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। তাৎক্ষণিক উৎপাদন ও আর্থিক ক্ষতির বাইরেও দীর্ঘমেয়াদে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নড়বড়ে হওয়ার ঝুঁকি বাড়ছে। দেশের অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা রক্ষার খাতিরে এই সংকট থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন। শিল্পাঞ্চলের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে এবং চলমান ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun