1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার নিউজিল্যান্ড-ভারত টেস্ট ড্রয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে কনস্টেবল নিহত বাংলাদেশে প্রতিটি ঘটনায় ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন

শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শিল্পপ্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং স্থানীয় মানুষের মতামত জানতে গাজীপুরে জনপরামর্শ সভা করেছে ‘নূর চেকস অ্যান্ড্রয়েড স্ট্রাইপস’ (Noor Checks Android Stripes) কর্তৃপক্ষ। সভায় জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পায়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় প্রকল্প প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) প্রতিবেদন তৈরির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, প্রকল্পের কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন। সভায় পরিবেশবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত প্রভাব, কারিগরি দিক ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে এ ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং প্রকল্প এলাকায় সবুজায়নের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করেই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে। আলোচনায় অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কারণে ভবিষ্যতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা, বর্জ্য শোধনাগার (ইটিপি) সচল রাখা এবং স্থানীয় বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। এ সময় প্রকল্প কর্তৃপক্ষ ও পরিবেশ বিশেষজ্ঞরা স্থানীয়দের মতামত শোনেন। তাঁদের যৌক্তিক পরামর্শগুলো চূড়ান্ত ইআইএ প্রতিবেদনে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন তাঁরা। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন, নূর চেকস স্ট্রাইপস লিমিটেডের মহাব্যবস্থাপক শেখ শাকিল মাহমুদ, গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যান্ড টেক্সটাইল টেকনোলজিক্যাল সার্ভিসের শাইস হাসান আশিক, ই-সলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিবেশ বিশেষজ্ঞ ফারজানা ইসলাম খান, মুহাম্মদ জুনাইদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক ফিরোজ হাসান মুজাহিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসকর আলী। এ ছাড়া প্রকল্পের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun