1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি হরমুজ প্রণালিতে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের রাশিয়ার: এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ মিয়ানমারে গণহত্যার রায় স্বীকৃতি ও ৫ কর্মকর্তার ওপর বৃটেনের নিষেধাজ্ঞা ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে গত ১৬ বছরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা দেশত্যাগের চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি

ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে দৃষ্টিসীমা কমে আসায় স্থানীয় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। উত্তরের জেলা পঞ্চগড় রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি প্রকট হচ্ছে। ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকায় সাধারণ মানুষের কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান জানান, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখা যায়, যার ফলে রাস্তায় সামনে কিছু দেখা অসম্ভব হয়ে পড়ে।

চলাচলে অসুবিধার কথা জানিয়ে আরেক স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয় কিন্তু ঘন কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, অথচ সকাল ৮টা বেজে গেলেও রোদের দেখা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে কিছুটা গরম অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের এই আবহে স্থানীয়দের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun