1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে গত ১৬ বছরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা দেশত্যাগের চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম জলবায়ু সম্মেলনে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন: রাষ্ট্রপতি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ারকর্মী আহত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া অস্ত্রোপচার শিল্পপ্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে গাজীপুরে জনপরামর্শ সভা সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে গত ১৬ বছরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ইসরাইলি সেনাবাহিনীর কর্মরত ২৩ জন সেনা ও কর্মকর্তা চলতি ২০২৬ সালে স্বেচ্ছায় জীবন দিয়েছেন, যা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ পরিসংখ্যান উঠে এসেছে। গত ১৬ বছরের মধ্যে এ বছরই সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা সর্বোচ্চ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে এই প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে সেনাবাহিনীতে প্রতি বছর গড়ে ১২ জন সেনা এই পথ বেছে নিতেন।

বর্তমানে কর্মরত ২৩ জন ছাড়াও, গাজায় চলমান যুদ্ধে নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সেনা চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর চলতি বছরে প্রাণ হারিয়েছেন। একই সময়ের ব্যবধানে ইসরাইলের পুলিশ বাহিনীর পাঁচজন সদস্যও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সময় নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরো ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun