1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, সাশ্রয়ী বিশেষ মূল্য কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল শ্রমিকের মৃত্যুর গুজবে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভারত-পাকিস্তানের হাত না মেলানো নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয় অবরোধের এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি হরমুজ প্রণালিতে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, সাশ্রয়ী বিশেষ মূল্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইনের নতুন লেনোভো এ১০০ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কম্পিউটারের প্রয়োজনীয় সব যন্ত্রাংশ একই ডিভাইসে থাকায় ডেস্কের জায়গা বাঁচে এবং কর্মপরিবেশ থাকে পরিপাটি। এই পিসিটি মূলত করপোরেট অফিস, ব্যাংক, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল এবং বাসাবাড়ির দৈনন্দিন কাজের জন্য বেশ উপযোগী। ফলে ডেস্কে জায়গা সাশ্রয়ের পাশাপাশি কর্মপরিবেশ রাখা যায় পরিপাটি।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে চার কোর ও চার থ্রেডের শক্তিশালী ইন্টেল এন১০০ প্রসেসর, যার সর্বোচ্চ টার্বো গতি ৩ দশমিক ৪ গিগাহার্জ পর্যন্ত পৌঁছাতে পারে। এর সঙ্গে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং দ্রুতগতির ৫১২ গিগাবাইট পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি থাকায় ব্যবহারকারীরা ফাইল ব্যবস্থাপনা ও অ্যাপ্লিকেশন চালনায় উন্নত পারফরম্যান্স পাবেন। এছাড়া সাধারণ গ্রাফিকস ও অফিসের কাজের জন্য এতে রয়েছে ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস সুবিধা।

পিসিটিতে ২৩ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। উজ্জ্বলতা ২৫০ নিটস এবং ৯৯ শতাংশ এসআরজিবি কালার কাভারেজ থাকায় কনটেন্ট দেখার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা পাওয়া সম্ভব। অনলাইন মিটিং বা ভার্চুয়াল ক্লাসের জন্য এতে যুক্ত করা হয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ডুয়াল মাইক্রোফোন এবং দুটি ২ ওয়াটের স্টেরিও স্পিকার।

যোগাযোগ ও ব্যবহারের সুবিধার জন্য ডিভাইসটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। গ্রাহকদের আলাদা করে মাউস বা কিবোর্ড কেনার প্রয়োজন নেই, কারণ এর সঙ্গেই সেগুলো দেওয়া হচ্ছে। ক্লাউড গ্রে রঙের এই পিসিতে এক বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, শীতকালীন অফারের আওতায় পিসিটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১,৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে এটি সংগ্রহ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun