1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল শ্রমিকের মৃত্যুর গুজবে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভারত-পাকিস্তানের হাত না মেলানো নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয় অবরোধের এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি হরমুজ প্রণালিতে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের রাশিয়ার: এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’

কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পূর্ব কঙ্গোয় ইবোলা মহামারির ভয়াবহতা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি বলে উঠে এসেছে স্যাটেলাইট বিশ্লেষণে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, দেশটিতে কবরস্থানের পরিধি সরকারি হিসাবের গতির চেয়ে অনেক দ্রুত বাড়ছে। গত ১৫ মে মহামারি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পুরো কঙ্গোজুড়ে ইবোলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০০ জনের বেশি মানুষ এবং মারা গেছেন ৫ হাজার ৫০০ জনের অধিক।

বুনিয়া শহরের তিনটি প্রধান কবরস্থানের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, নভেম্বরের শুরু পর্যন্ত সেখানে স্বাভাবিক সময়ের চেয়ে ১ হাজারের বেশি অতিরিক্ত মানুষ সমাহিত হয়েছেন। এই সংখ্যা সরকারি হিসাবের ৭০৭ জনের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মহামারির প্রকৃত প্রভাব সরকারি তথ্যের তুলনায় দুই থেকে চার গুণ পর্যন্ত বেশি হতে পারে।

মহামারির কেন্দ্রস্থল মংবওয়ালু স্বর্ণখনি অঞ্চলে পরিস্থিতির ভয়াবহতা আরও প্রকট। স্থানীয় চিকিৎসকদের মতে, শুরুর দিকে ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো লক্ষণ থাকায় ইবোলা শনাক্ত করতে দেরি হয়েছে। এটি মূলত বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতির ইবোলা, যার নির্দিষ্ট কোনো টিকা বা চিকিৎসা নেই। এছাড়া বিদেশি সহায়তার অভাব, যাতায়াতের সংকট ও দুর্গমতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংক্রমণের ভয়ে সাধারণ মানুষ হাসপাতালে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। আফ্রিকা সিডিসির তথ্যমতে, ছয় মাস পেরিয়ে গেলেও মহামারি নিয়ন্ত্রণে আসেনি এবং এখনো প্রায় ৬০ শতাংশ ইবোলাজনিত মৃত্যু ঘটছে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun