1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার-গাজীপুরে ৮৭ কারখানা বন্ধ বগুড়ায় শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু প্রেমিক ইমরান কেমন, উত্তর দিলেন নিজেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে

নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা সত্ত্বেও গাজীপুরে বিক্ষোভ থামেনি পোশাক কারখানার শ্রমিকদের। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে জড়ো হতে থাকেন। একপর্যায়ে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun