1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সাথে অসদাচরণের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫,৭০০ আর শ্রমিকের ২২ হাজার টাকা দাবি টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত ৮০০ কেজি ধানবীজ বিতরণ গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাব ও নথিপত্রে আগুন ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আমরণ অনশনে যুবকরা প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ফিরছেন শফিকুর রহমান ২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড়

মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেতন বাড়ানোর দাবিতে একদল শ্রমিক গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের সড়ক অবরোধ না করার অনুরোধ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা আশপাশের গলি ও আঞ্চলিক সড়কে ছড়িয়ে পড়েন। এরপর গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে শ্রমিকেরা পিছু হটলে পুলিশ তাঁদের কয়েক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে। সংঘর্ষ চলাকালে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশের সড়ক ও জনবসতি। গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun