1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড় গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, সাশ্রয়ী বিশেষ মূল্য কঙ্গোয় ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল শ্রমিকের মৃত্যুর গুজবে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভারত-পাকিস্তানের হাত না মেলানো নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয় অবরোধের এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ গ্রামীণ ব্যাংকে হামলার বিচার চাইলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল, তাপমাত্রা ১৪ ডিগ্রি

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। নকলের এই ঘটনার পর সুনেউং পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে অনিয়ম ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক দফা কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত হয় ১৫ নভেম্বর, যখন একজন পরীক্ষার্থী স্বীকার করেন যে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার লক্ষ্যে তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে নকল করেছিলেন। এই ঘটনা পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৭২ বছর বয়সী মন্ত্রী চোই কিও-জিন নিজের পদত্যাগের বিষয়ে নিজের বয়সের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ‘আমার বয়সের কারণে আমি এখন আর আত্মবিশ্বাসী নই।’ তিনি আরও উল্লেখ করেন যে, সব প্রতিকূলতা সত্ত্বেও বড় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় জালিয়াতির বিষয়টি এড়াতে না পারার দায়ভার থেকেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun