প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সফরসূচি অনুযায়ী অস্ট্রেলিয়া পর্ব শেষ করে জামায়াত আমিরের মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার, ক্ষতিপূরণের অপেক্ষার শেষ কোথায়।
তবে সেই আয়োজনটি বাতিল করে তিনি সরাসরি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত আমিরকে বিদায় জানান সেখানে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
জামায়াত আমিরের দ্রুত দেশে ফেরার সিদ্ধান্তের নেপথ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সংলাপ একটি অন্যতম প্রধান কারণ বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, পূর্বনির্ধারিত সফর কিছুটা পরিবর্তন করে জামায়াত আমির দেশে ফিরে আসছেন। সংলাপের পেছনে অসৎ উদ্দেশ্য যেন না থাকে, প্রত্যাশা জামায়াতের।
সংলাপের বিষয়ের কথা উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মালয়েশিয়ার কর্মসূচিটি বাতিল করে অস্ট্রেলিয়ার সফর শেষেই তিনি দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হতে যাওয়া সম্ভাব্য সংলাপের ওপর ভিত্তি করেই জামায়াত আমিরের দ্রুত দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি দলটির এই নেতা। জামায়াত আমিরের দেশে ফেরার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কোনো সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে জুবায়ের বলেন, ‘হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তার চলে আসার প্রয়োজন অনুভব করছি।
এর আগে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সফর দুটি সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছিলেন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান। এরপর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কয়েকটি সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।