গাজীপুরের তিন সড়ক এলাকায় বুধবার সকালে পোশাক শ্রমিকরা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এদিন সকালের দিকে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আশপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।