1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন দুই কূপের গ্যাস গাজীপুরে গর্ভবতী শ্রমিকের মৃত্যুর গুজব, থানায় গিয়ে সুস্থতার কথা জানালেন দিলরুবা প্রয়োজনে দলকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল ‘নাশকতাকারীদের আর ছাড় নয়, জনতার হাতে ধরা পড়লে রক্ষা নেই’ – এমপি ডা. বাচ্চু পীরগাছায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান ও ভর্তি কার্যক্রমের ঘোষণা মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

‘নাশকতাকারীদের আর ছাড় নয়, জনতার হাতে ধরা পড়লে রক্ষা নেই’ – এমপি ডা. বাচ্চু

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের সারি মহাসড়কের এক পাশ দিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি পলাতক আওয়ামী লীগ সরকারের সমর্থকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ডা. বাচ্চু বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন আশায় ফ্যাসিস্টরা দিবাস্বপ্ন দেখছে। শ্রমিকদের উসকে দিয়ে নিষিদ্ধ সংগঠনটি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা গোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এসব অপতৎপরতার বিরুদ্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘অনেক করেছেন। এখন থেকে পালিয়ে থাকা দাগি ডাকাতদের ধরে ধরে জনতার আদালতে দাঁড় করানো হবে। সাবধান হয়ে যান। এবার জনতার হাতে ধরা পড়লে পরকাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। একেকজন নাশকতাকারীকে ধরে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun