1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সহিংসতায় অস্থির পরিস্থিতি, চাপে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন দুই কূপের গ্যাস গাজীপুরে গর্ভবতী শ্রমিকের মৃত্যুর গুজব, থানায় গিয়ে সুস্থতার কথা জানালেন দিলরুবা প্রয়োজনে দলকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল ‘নাশকতাকারীদের আর ছাড় নয়, জনতার হাতে ধরা পড়লে রক্ষা নেই’ – এমপি ডা. বাচ্চু পীরগাছায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান ও ভর্তি কার্যক্রমের ঘোষণা মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মীরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম তথ্য দেন যে, চলতি নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা করা হয়েছে। হামলকারীদের অনেকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বজুড়ে ‘গরিবের ব্যাংক’ হিসেবে সমাদৃত এই প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ঘটনাক্রমে এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল প্রাপ্তির ২০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার দিকে ইঙ্গিত করে এনসিপি আহ্বায়ক বলেন, গ্রামীণ ব্যাংক এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার বিচার নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করা এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তাদের কর্মীরা দেশের ভেতর এবং ভারতের মাটি ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাস পরিচালনা করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

নাহিদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের চিত্রগুলো বিবেচনায় নিয়ে দলটির কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানানো প্রয়োজন। তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র দেশের ভেতরে নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও সংগঠনটির সন্ত্রাসী পরিচয় প্রতিষ্ঠিত করা উচিত। এছাড়া ২০২৪ সালের আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহতের বিষয়টি জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বরাতে স্মরণ করিয়ে দিয়ে তিনি এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun