1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম আমানত বাড়লেও ঋণ বিতরণে স্থবিরতা রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে বগুড়ায় শুটিংয়ের মাঝে ৬৩ বছর বয়সে প্রয়াত অভিনেতা সোহেল খান শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন গুঞ্জন গুম-মৃত্যুর ঘটনা তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার-গাজীপুরে ৮৭ কারখানা বন্ধ

নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াডার’ সম্পাদক শফিকুল আলম। তিনি মনে করেন, এই পরিবর্তনের মাধ্যমে কেবল শ্রমিক বা ট্রেড ইউনিয়নের জয় হয়নি, বরং শিল্প খাতে নতুন আশার সঞ্চার হয়েছে যা দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে। তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম। সব কারখানায় এই মজুরি সমানভাবে কার্যকর হলে পুরো শিল্প খাতে বড় পরিবর্তন আসবে। এর ফলে প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান বদলাবে এবং স্বামী-স্ত্রী উভয়ের আয় থাকলে তাঁদের পক্ষে দুই কক্ষের বাসা ভাড়া নেওয়া সহজ হবে। তবে বেশি মজুরির একটি সম্ভাব্য নেতিবাচক দিকের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশ্লেষণে শফিকুল আলম জানান, নতুন এই মজুরি কাঠামো প্রায় ১৪০ মার্কিন ডলারের সমতুল্য। ওভারটাইমসহ একজন শ্রমিকের মাসিক আয় ২০০ থেকে ২৫০ ডলারে পৌঁছাতে পারে, যা তাকে দুই কক্ষের বাসা ভাড়া নেওয়ার মতো সক্ষমতা দেবে। এই সিদ্ধান্তের ফলে ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ পোশাকশিল্পে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে তিনি মত প্রকাশ করেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন মজুরিকাঠামোর বহুমুখী প্রভাব তুলে ধরে তিনি এসব কথা বলেন। অভিজ্ঞ শ্রমিকদের বেতন ১৭০ ডলারের কাছাকাছি হবে এবং ওভারটাইমসহ অনেকের মাসিক আয় দাঁড়াবে ২০০ থেকে ২৫০ ডলারে। এই মজুরি বৃদ্ধির ফলে বাংলাদেশ পোশাকশিল্পের প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিসরের তুলনায় এগিয়ে যাবে।

শিল্পের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, নতুন মজুরি কাঠামো মালিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব কারখানা আধুনিক প্রযুক্তি বা অটোমেশন ব্যবহার করছে, তারাই বাজারে টিকে থাকতে পারবে। অন্যদিকে কম উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে বা বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে পারে। পশ্চিমা ক্রেতাদের ভূমিকা সম্পর্কে তার ভাষ্য, যদিও ব্র্যান্ডগুলো ক্রয়মূল্য কিছুটা বাড়াতে পারে, তবে তারা সরবরাহকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে। এতে রপ্তানিতে শুরুতে কিছুটা চাপ থাকলেও আগামী বছর নাগাদ প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদনশীলতা বাড়ানো। যেসব কারখানা ব্যাপকভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি চালু করেছে, তারাই টিকে থাকবে এবং এগিয়ে যাবে; এমনকি কোনো কোনো কারখানায় এক লাখেরও বেশি শ্রমিক কাজ করতে পারেন। পশ্চিমা ভোক্তা অধিকার সংগঠনগুলোর জন্য বাংলাদেশে ‘সোয়েটশপ’ বা শ্রমিক শোষণের কারখানা রয়েছে—এমন প্রচার চালানো কঠিন হয়ে পড়বে। যেসব শ্রম অধিকার সংগঠন বছরের পর বছর মালিকদের ওপর চাপ সৃষ্টি করেছে, তারাও ঢাকায় এসে এই অর্জন উদ্‌যাপন করবে। পশ্চিমা ক্রেতাদের ভূমিকা ও রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা পোশাকের ক্রয়মূল্য কিছুটা বাড়ালেও তা মালিকদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। পাশাপাশি কারখানায় স্থিতিশীলতা ফেরায় আরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে আকৃষ্ট হবে। তার মতে, বেতন বাড়লে পোশাকশিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ আরও বেশি পুরুষ কাজ করতে আগ্রহী হবেন।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের এই সম্মানজনক মজুরি নিশ্চিত করা তারেক রহমান ও বিএনপি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক অর্জন। সরকার চাইলে সংকটে থাকা কারখানাগুলোকে ভর্তুকি দিয়ে শ্রমিক অসন্তোষের ঝুঁকি কমাতে পারে, যা বিরোধী পক্ষের জন্য ইস্যু তৈরির সুযোগ কমিয়ে দেবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, মজুরি বাড়লে পোশাক খাতে পুরুষ শ্রমিকের আগ্রহ বাড়ায় নারী শ্রমিকের হার ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নব্বইয়ের দশকে ছিল ৮০ শতাংশ। এতে উৎপাদনশীলতা বাড়লেও নারী শ্রমিকদের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে (যা নব্বইয়ের দশকে ৮০ শতাংশ এবং বর্তমানে প্রায় ৫৩ শতাংশ)।

সবশেষে তিনি মনে করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই শিল্প খাত এক নতুন যুগে প্রবেশ করবে। তবে যে কারখানাগুলো এখনো প্রযুক্তি গ্রহণ থেকে বিরত আছে, তাদের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে। সামগ্রিকভাবে ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun