1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
গুম-মৃত্যুর ঘটনা তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার-গাজীপুরে ৮৭ কারখানা বন্ধ বগুড়ায় শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল

গুম-মৃত্যুর ঘটনা তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের জন্য দেশব্যাপী গণশুনানির উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই কর্মসূচির মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনে তাৎক্ষণিক গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রয়োজনে কোনো অপরাধীকে তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় এবং স্থানীয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হবে। নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে এই প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে চিঠি পাঠানো শুরু হয়েছে। সরকারও এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনও এতে অংশ নিতে পারবে।

তিনি আরও জানান, যশোর জেলা থেকে কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও ২৮ নভেম্বর আইনজীবী সমিতির নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে দ্রুতই এই কার্যক্রম শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে দায়ের করা মামলাগুলোর নথি পর্যালোচনা করা হবে এবং যেসব ঘটনায় ভুক্তভোগীরা এখনো কোনো আইনি পদক্ষেপ নেননি, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে এসব অপরাধের অভিযোগ তদন্ত ও বিচারের আওতায় আনা হবে। কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। এখানকার তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত অসংখ্য ক্রসফায়ার ও গুমের ঘটনায় অনেক পরিবার এখনো বিচার পায়নি এবং অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতির অবসানে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আমিনুল ইসলাম।

গণশুনানির আইনগত বৈধতা সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার অপরাধ তদন্ত এবং অভিযোগ দাখিলের পূর্ণ এখতিয়ার রয়েছে। মূলত বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun