1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই মজুরি কাঠামো চূড়ান্ত করেন বোর্ডের সদস্যরা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সংশ্লিষ্ট একাধিক সদস্য। সভার সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, নূর মোহাম্মদ আমিন এবং রাশেদুল আলম আলোচনায় অংশ নেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের নথিপত্র অনুযায়ী, চূড়ান্ত আলোচনার সময় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানায়, বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের এই দুই হাজার টাকার ব্যবধান নিরসনে সমঝোতা সম্ভব না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। এর ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতে ১৭ হাজার টাকা কার্যকর করার পথ প্রশস্ত হয়। দুই পক্ষের প্রতিনিধিদের নিজেদের মধ্যেও আলাদা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে।

নতুন এই কাঠামোতে গ্রেড-৪ এর ১৭ হাজার টাকার পাশাপাশি গ্রেড-৩ এর জন্য ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২ এর জন্য ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১ এর জন্য ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। মজুরি নিয়ে এই টানাপোড়েন শুরু থেকেই লক্ষ্য করা গেছে। সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা এবং পরবর্তীতে ১৫ হাজার ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ২৫ হাজার এবং পরবর্তীতে ২২ হাজার টাকা দাবি করেছিল। সবশেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিলেও তাতে শ্রমিকরা সম্মত হননি। তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট না হয়ে শ্রমিকপক্ষ তাদের দাবি ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, তিনি উভয়পক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। বোর্ডের এই সভার ঠিক আগের দিন সোমবার শ্রমিকপক্ষ গ্রেড-১ থেকে ৪ পর্যন্ত যথাক্রমে ৩৫ হাজার, ৩০ হাজার, ২৭ হাজার ও ২২ হাজার টাকা দাবি করেছিল। অন্যদিকে মালিকপক্ষ যথাক্রমে ১৮ হাজার ৮২৮, ১৭ হাজার ৮৮৭, ১৬ হাজার ৯৯৬ ও ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিয়েছিল।

মজুরি বৃদ্ধির এই প্রক্রিয়ার মধ্যেই ঢাকাসহ শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

মঙ্গলবার মজুরি বোর্ডের অফিসের সামনে শ্রমিকরা বড় অঙ্কের মজুরির দাবিতে বিক্ষোভ করেন। মজুরি নির্ধারণের দাবিতে আগের দিনের মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

একই চিত্র ছিল গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন।

এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়। গাজীপুরার একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় ৭০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলেও কিছু কারখানায় বিশৃঙ্খলা ও ফটক ভাঙচুরের খবর পাওয়া গেছে। একপর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের ওপর থাকা পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানায়, সাভার-আশুলিয়ার কিছু স্থানে চলমান কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নব্বইয়ের দশকের শুরুতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে এটি বেড়ে ৯৩০ টাকায় দাঁড়ায়। গত ৩০ বছরে এই মজুরি ১১ হাজার ৫৭০ টাকা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২০২৩ সালে মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল, যার ধারাবাহিকতায় এবার তা ১৭ হাজারে উন্নীত করা হলো। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun