1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার-গাজীপুরে ৮৭ কারখানা বন্ধ বগুড়ায় শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু প্রেমিক ইমরান কেমন, উত্তর দিলেন নিজেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে

রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় প্রত্যাহার করে নিয়েছে সরকার। তাদের পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে কর্মরত এই তিন কর্মকর্তাকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তনের সুবিধার্থে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রদূত হিসেবে তাদের বর্তমান দায়িত্ব পালনের পরিসমাপ্তি ঘটল। এই আদেশের মধ্য দিয়ে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্ব পালনের অবসান ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun