1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন মানিকগঞ্জে জানাজার মাঠ দখলের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে এসিল্যান্ড রিক্তা আক্তার দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ ছুটির দিনেও উৎপাদনে গাজীপুরের ১০ শতাংশ কারখানা শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন

রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলের প্রায় ৫১৭কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০২৬-২০২৬৭অর্থ বছরের ৬৯ তম আখ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।শুক্রবার বিকালে আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে জিল বাংলা চিনিকল কতৃৃপক্ষ ক্যান কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর ৫ আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান( সুরুজ) এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর ২ আসনের সংসদ সদস্য এ-ই সুলতান মাহমুদ বাবু এমপি, বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশন সচিব মোহাম্মদ মজিবুর রহমান,মিল ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহজহুরুল হোসেন, মডেল থানা অফিসার ইনর্চাজ মোঃ আনেয়ার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপি সহ সভাপতি সাদেক আক্তার নেওয়াজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু,আখ চাষী রঞ্জু আহাম্মেদ, তারেক মাহমুদ প্রমুখ।প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন , দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষের এই রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন, নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। এই পদক্ষেপের একটা অংশ হলো এই বাংলাদেশের বন্ধ শিল্প কারখানাগুলোকে সচল করা। কাজেই এই সচল শিল্প কারখানা বন্ধ হয়ে যাক এটা আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর সংগ্রামের পরে আজকে বাংলাদেশকে নিয়ে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছি, বাংলাদেশ যখন এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করেছে, ঠিক সেই সময় এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য পতিত স্বৈরাচারের দোষররা আবার নতুন করে নানা ষড়যন্ত্র করছেন। জানা গেছে, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭৭০০০ মে. টন, চিনি আহরণের হান্ন (রিকোভারী) ৭.০০% এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৩৯০ মে.টন। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৮৬ দিন মাড়াই কার্যক্রম চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৮৪৯৪২মে.টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়েছিল ৫৩৬৮ মে.টন, চিনি আহরণের হার (রিকোভারী) ছিল ৬.৩২%। মিলজোন এলাকাস চাষীদের মাঝে আখ চাষে যথেষ্ট আগ্রহ রয়েছে। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখচাষীদের স্বার্থ বিবেচনান সরকার কর্তৃক কুইন্টাল প্রতি ২৬/- টাকা বৃদ্ধি করে পূর্বের ৬২৫/- টাকার স্থলে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১/টাকা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি নিশ্চিতকরণ, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বৃদ্ধি করে সুগার মিলটিকে ব্রেক ইভেন/লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই মিল ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য। প্রতিদিন ৯০০ মেঃ টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০মেঃ টন চিনি উৎপাদন করা হবে। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়। এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিমিটেড। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিলস লিমিটেড করা হয়। বর্তমানে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে মিলটি পরিচালিত হয়ে আসছে। এটি বাংলাদেশের প্রথম তিনটি চিনিকলের একটি। ১৯৫৮-৫৯সালে প্রথম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত চিনিকলটি ৬৮টি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১৯ মৌসুমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun