1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও লোহাগড়া উপজেলা প্রশাসনের সহায়তায় এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম পুলিশ বাহিনী গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিটি গ্রাম পুলিশকে নিজ নিজ এলাকার প্রতিটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের আগামী দিনে আরও দায়িত্বশীল ও সেবামূলক ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করেন।পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun