1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর দলের দুঃসময়েও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং অব্যাহত রয়েছে। দলটির দুই পক্ষ কখনো একই দাবিতে ভিন্ন ভিন্ন দিনে বিক্ষোভ করছে, আবার কখনো একই কর্মসূচিতে আলাদা আলাদা ব্যানার নিয়ে হাজির হচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দলের নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু এসব কর্মসূচিতেও ঐক্যের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচি জোরদার হলেও এই বিভক্তি কাটেনি।

সংগঠনটির একাংশের নেতৃত্বে রয়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ এবং প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলীসহ কার্যকরী কমিটির আরও কয়েকজন নেতা। এর বাইরেও সাংগঠনিক পদ দেওয়ার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, অর্থ সম্পাদক আবুল মনসুর খান এবং যুগ্ম সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম। কমিটির তিন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন এবং আইনবিষয়ক সম্পাদক শাহ বখতিয়ারও তাঁদের সঙ্গে রয়েছেন। কার্যকরী কমিটির কয়েকজন সিনিয়র ও মধ্যম সারির নেতা অবশ্য এই বিভক্তিতে কোনো পক্ষের সঙ্গে নিজেদের যুক্ত করেননি। তিনি ওই কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, প্রায় ১৫ বছর ধরে সভাপতি পদে আসীন থাকা ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে অপেক্ষাকৃত নতুনদের পদ-পদবি দেওয়ার কারণে সভাপতির ওপর অনেকের আস্থা ও সমর্থন কমেছে। আগে যারা তাঁর ঘনিষ্ঠ ছিলেন, তাদের অনেকেই বর্তমান পরিস্থিতির কারণে এখন দূরে সরে গেছেন। অন্য অংশে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী। প্রদীপ রঞ্জন কর এত দিন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ব্যানারে কর্মসূচি পরিচালনা করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) নামে কমিটি গঠন করেছেন।

ওই নেতার আরও অভিযোগ, দলীয় কর্মসূচির বাইরে নেতা-কর্মীদের সাথে সিদ্দিকুর রহমানের যোগাযোগ খুবই সীমিত। এই অগোছালো সাংগঠনিক কাঠামোর প্রভাব তাঁর নেতৃত্বাধীন কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতির ওপরও স্পষ্টভাবে পড়ছে। এছাড়া আরেকজন নেতা বলেন, টানা দেড় দশকের বেশি সময় ধরে কমিটি পরিবর্তন না হওয়ায় দলের বিভিন্ন অংশ নিজস্ব সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে। ফলে একই দাবি নিয়ে রাজপথে নামলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা আজও এক ব্যানারে সমবেত হতে পারছেন না। ফলে দলের দুঃসময়েও এই গৃহদাহ অব্যাহত থেকে যাচ্ছে। প্রায় দেড় দশক ধরে কমিটি পরিবর্তন না হওয়া, পদ-পদবি নিয়ে ক্ষোভ এবং আলাদা আঞ্চলিক কমিটি গঠনের মধ্য দিয়ে সেই বিরোধ এখন নিউইয়র্ক স্টেট ও সিটি কমিটি পর্যন্ত ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun