বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিজয় দিবসের ৫৫তম বার্ষিকীতে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিনি নয়াদিল্লিতে একটি অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন। তবে তার সুনির্দিষ্ট অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা বরাবরই গোপন রাখা হয়েছে। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার দিন তিনি প্রথমে বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছিলেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন বলে ধারণা করা হয়। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায়ও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে তিনি নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাংলোয় বসবাস করছেন। এই এলাকায় মূলত জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। তার নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কর্মী মোতায়েন রয়েছে, যারা অনেক ক্ষেত্রে সাধারণ পোশাকে দায়িত্ব পালন করেন। ভারতে অবস্থান করলেও বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার ও দূরবর্তী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
চলতি বছরের জুন মাসে এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছিলেন যে, ২০২৪ সালের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। সেই সময় তিনি আওয়ামী লীগকে কেবল একটি দল নয়, বরং একটি ‘শক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালে পুরো পরিবারকে হারানোর পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। সব ষড়যন্ত্র ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।’ ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এনডিটিভিকে দেয়া আরেকটি সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ওই সময় তিনি আওয়ামী লীগ পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনেও অডিও সংযোগের মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছিলেন, যেখানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও যুক্ত ছিলেন।