1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম আমানত বাড়লেও ঋণ বিতরণে স্থবিরতা রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে বগুড়ায় শুটিংয়ের মাঝে ৬৩ বছর বয়সে প্রয়াত অভিনেতা সোহেল খান শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন গুঞ্জন গুম-মৃত্যুর ঘটনা তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার

আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ তাদের নিজেদের নানা অপকর্ম ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা বা স্বীকৃতি নেই, এবং দেশের জনগণও তাদের নতুন করে গ্রহণ করবে না। তিনি ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো মানবতাবিরোধী ও ফ্যাসিস্ট শক্তির স্থান যেমন পৃথিবীতে আর হয়নি, তেমনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তন সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি কীভাবে দেশে ফিরতে পারেন, তা নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে কেবল আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) মেনেই তার দেশে ফেরা সম্ভব। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে লিখিত চিঠি পাঠাবে সরকার, এবং তারা বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। বিভিন্ন সময়ে দেশে ফেরার তারিখ পরিবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন সময় পার করা হবে—কখনো নভেম্বর, ডিসেম্বর আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব ঘোষণা নিয়ে সরকারের কোনো ধরনের মানসিক চাপ নেই এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে মন্ত্রী আরও জানান, পলাতক শীর্ষ নেতারা বর্তমানে সীমান্তের ওপারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে অবস্থান করে দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা কর্মী-সমর্থকদের উসকানি দিচ্ছে। তাদের মাধ্যমে মশাল মিছিল, হরতাল, শাটডাউন ও লকডাউনের মতো ধ্বংসাত্মক কর্মসূচির নির্দেশনা দেওয়া হচ্ছে। এভাবে পলাতক চক্রটি দেশে থাকা অনুসারীদের মিথ্যা প্রলোভন ও ফাঁদে ফেলে কঠিন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তবে দেশের আপামর জনগণ এ ধরনের কোনো অস্থিতিশীলতা বা নাশকতামূলক কাজ কখনো সমর্থন করবে না। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun