নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক গণসংযোগ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে জেলা সদরের আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলে ধৈর্য সহকারে তাঁর বক্তব্য শোনেন।সবশেষে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। নিজ নিজ বাড়ি-ঘর ও এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারলেই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুর রহমান রাব্বি, জেলা শিক্ষা অফিসার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।