1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন মানিকগঞ্জে জানাজার মাঠ দখলের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে এসিল্যান্ড রিক্তা আক্তার দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ ছুটির দিনেও উৎপাদনে গাজীপুরের ১০ শতাংশ কারখানা শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ন্যায্য মজুরি ঘোষণার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। একই সঙ্গে সরকার ও কারখানার মালিকপক্ষকে অভিনন্দন জানিয়ে পৃথকভাবে আনন্দ মিছিল করেছেন তাঁরা।শুক্রবার (২৭ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন শিল্প এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নেন।দুপুরে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকায় জি.এন. কটন স্পিনিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন। এ ছাড়া শ্রীপুরের মাওনা শিল্পাঞ্চল এবং মাস্টারবাড়ী সড়কে হ্যামস গার্মেন্টস থেকে আমান টেক্স পর্যন্ত শ্রমিকেরা মিছিল বের করেন। বিভিন্ন আঞ্চলিক সড়কেও শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।মিছিল থেকে শ্রমিকেরা নতুন মজুরি কাঠামো ঘোষণার জন্য সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের ভাষ্য, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যায্য মজুরি তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নতুন এই সিদ্ধান্তে তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তাঁরা।মিছিলে অংশ নেওয়া নারী শ্রমিক জুয়েনা আক্তার বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের ন্যায্য মজুরি খুব প্রয়োজন ছিল। সরকার ও মালিকপক্ষ আমাদের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অনেক খুশি। এখন আরও মনোযোগ দিয়ে কাজ করব।’শ্রমিক প্রতিনিধিরা বলেন, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখতে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। ন্যায্য মজুরি ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তাঁরা কারখানায় উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।শ্রমিকেরা জানান, আগামীকাল থেকে কারখানা খুললে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেবেন। মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত তাঁদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শ্রমিকদের মধ্যে সন্তুষ্টি ও কর্মস্থলে ফেরার আগ্রহ তৈরি হওয়ায় গাজীপুরের পোশাকশিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun