1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যায্য মজুরির ঘোষণায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল গাজীপুরে এনসিপির বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ‎কাশিমপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা যুবদলের বিক্ষোভ মিছিল ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলে ডোঙায় আখ নিক্ষেপকরে মাড়াই উদ্বোধন মানিকগঞ্জে জানাজার মাঠ দখলের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে এসিল্যান্ড রিক্তা আক্তার দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ ছুটির দিনেও উৎপাদনে গাজীপুরের ১০ শতাংশ কারখানা শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মৃত্যুর পরও রেহাই নেই! শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি দুই মৃত ব্যক্তি শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

দর্শনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

আসহাবুল আলম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকি আটজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ও শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় দর্শনা থানার একটি হত্যা মামলার (মামলা নং-১৩, তারিখ: ২৫/১১/২০২৬, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত আসামি মো. শাহাজান আলী মণ্ডলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার গহেরপুর স্কুলপাড়ার মৃত মুনছুর আলী মণ্ডলের ছেলে।

এ ছাড়া একই অভিযানে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আনোয়ারপুর হঠাৎপাড়ার নাসিরুদ্দিনের ছেলে মো. হোসেন আলী (১৮), যদুপুর ঈদগাপাড়ার মৃত বাবলু আলীর ছেলে মো. তাহাজ উদ্দীন (৪০), দর্শনা দক্ষিণ চাঁদপুরের আজিজুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন ওরফে লাল্টু (২৩), ঈশ্বরচন্দ্রপুর দর্শনার মৃত মজিবর রহমানের ছেলে মো. মুকুল ওরফে খোড়া (৩২), নেহালপুর পূর্বপাড়ার মৃত নুরুজ্জামান শেখের ছেলে মো. মন্টু মিয়া (৩৫), হরিশপুর উত্তরপাড়ার মোমিনুলের ছেলে মো. সবুজ (৩২), ধান্যঘরার মো. জামাত আলীর ছেলে মো. আজমল হক (৩২) এবং আকন্দবাড়ীয়ার জুয়েল হোসেনের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন (৩০)। গ্রেপ্তারকৃত সবাই দর্শনা থানা এলাকার বাসিন্দা।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ (শুক্রবার) চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun