1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বিদ্যমান সংকটকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করে স্বৈরাচারের ছত্রছায়ায় লুকিয়ে ছিল। এখন যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের পেছনে সেই পুরনো গুপ্তরাই কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। স্বৈরাচারকে এদেশের মানুষ বিতাড়িত করেছে, কিন্তু এখন সেই স্বৈরাচারের আড়ালে থাকা গুপ্তরা অরাজকতা উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সরকারের দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার আমল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা যে আছে তা অস্বীকার করার উপায় নেই, তবে এসব ইস্যুকে পুঁজি করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতান্ত্রিক নীতি ও নৈতিকতা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে কেউ যদি অরাজকতা সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তবে প্রচলিত আইন অনুযায়ী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকার হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun