1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক ঢাকা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আসিফ ও নাসীরুদ্দীনের নাম ঘোষণা বেড়ে চলা বিমান ভাড়ার নেপথ্যে কর, জ্বালানি খরচ ও রানওয়ে জট প্রেক্ষাপট: সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ প্রবেশ: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল কাতার সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও পদে নিয়োগ সঠিক হয়নি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবসময় ভারতকে নিয়ে ভাবলে চলবে না, নিজের দেশের স্বার্থ আগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেন গৃহযুদ্ধ: প্রধান পক্ষগুলোর অবস্থান ও ক্ষমতার লড়াইয়ের সমীকরণ আদালতের রায়ের প্রতিবাদে কোনো ধরনের হরতাল-ধর্মঘট ডাকা অবৈধ: হাইকোর্ট ইসরায়েলি গোয়েন্দাদের গোপন সাক্ষ্যে তৈরি তথ্যচিত্র ‘নাজা’ পেল ভেনিস উৎসবে বিশেষ জুরি পুরস্কার বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় সাদা রঙের একটি পুরাতন প্রাইভেটকার ও জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন। আটক দুজন হলেন- দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে রকিবুল হোসেন (২৬) এবং চুয়াডাঙ্গা সদর থানার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রিয়াদ সোহান (৩২)। পুলিশ জানায়, দর্শনা থানার জিডি নং-৫৪৪, ১২/০৯/২০২৬ খ্রি. মূলে থানার এসআই খুরশীদ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ার মন্টুর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে রকিবুল হোসেন ও রিয়াদ সোহান নামের দুজনকে আটক করেন। ওই সময় অজ্ঞাতনামা আরও ৬/৭ জন পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিরা স্বীকার করেছেন যে, তারা অনলাইন জুয়ার এজেন্ট এবং মোবাইল অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি (Binance), বিভিন্ন ভিপিএন ও টেলিগ্রামের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করে আসছিলেন। রবিবার সকালে আটক দুজনকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun