1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইলিশ মাছের পুষ্টিগুণ ও খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ: সময়সীমা ৩১ জানুয়ারি শাহজালালে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্যের জেরে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা: ইসলামাবাদে কঠোর নিরাপত্তা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি রামুতে জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর সাবেক স্বামীর স্বীকারোক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবে না। দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের মৌলিক ও আইনসম্মত অধিকারের অংশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জোকারের বক্তব্য উদ্ধৃত করে জানায়, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের একটি ‘আইনসম্মত অধিকার’ এবং এটি দেশের মৌলিক অধিকারের অংশ।

মোহাম্মদ সালেহ জোকার স্পষ্ট করেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। তবে শিল্প, চিকিৎসা, কৃষি এবং জ্বালানি খাতের প্রয়োজনে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা গ্রহণ অব্যাহত রাখা জরুরি। ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজনীয়তা নিয়ে তোলা প্রশ্নকে তিনি মূলত শত্রুপক্ষের চাওয়া হিসেবে অভিহিত করেছেন। আল জাজিরার তথ্যমতে, ইরান নিজের পারমাণবিক নীতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun