1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি রাজনৈতিক মদদে দখল-চাঁদাবাজিতে উদ্বিগ্ন ৩৮ বিশিষ্ট নাগরিক আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান কুষ্টিয়ায় কিশোরীকে নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জয়নাল আবেদীন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক সেলিম ভূইয়া, সদর উপজেলা জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার মন্ডল, ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিফ সরকারসহ ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরও কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে তা প্রতিহত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun