1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

লাউয়াছড়ায় হুক ছিঁড়ে বিচ্ছিন্ন পাহাড়িকা এক্সপ্রেসের বগি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নং ৭১৭/৭১৮) দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বনের মাগুরছড়া এলাকায় চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে ট্রেনের পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি বগি ছাড়া একা সামনের দিকে এগিয়ে যায়, যার ফলে ওই সময় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নং ৭১৭/৭১৮) দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের তথ্য অনুযায়ী, ট্রেনটি দুপুর ১টা ৬ মিনিটে ওই স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। বনের পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হুকটি ছিঁড়ে এই বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ। তিনি জানান, একই সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের হুক বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেছিল, যা রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তবে ঘটনাস্থলে দ্রুত রেলওয়ের টেকনিক্যাল টিম কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর হুক মেরামত করা হলে শুক্রবার বিকাল ৫টার দিকে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun