1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা পৌনে তিনটার দিকে গাছা থানাধীন এলাকায় অবস্থিত মেট্টিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ইতোমধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun