1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থানই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ৮১টি যুদ্ধযান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস অস্ট্রেলিয়ায় চার বছরে ৬.৫ লাখ অস্থায়ী ভিসা বাতিলের ঘোষণা শৃঙ্খলাভঙ্গ: নিজের কঠোর শাস্তির আবেদন রোনালদোর পাঁচ পাতার চিঠিতে জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে চাপে দেশের বিমান পরিবহন খাত রসায়নে নোবেল জয় জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানীর দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকা দক্ষিণ, রংপুর এবং গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে মোট ৫ হাজার ১৮৪ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকের বিস্তারিত শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

প্রকল্পগুলোর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। পাশাপাশি প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) যুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন করা হবে। গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ, নর্দমা এবং ফুটপাত তৈরির কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো ত্রুটি থাকলে তা তিন বছরের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নিজ খরচে মেরামতের বাধ্যবাধকতা যুক্ত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন; গাজীপুর সিটি করপোরেশনের ১। 18, 1, 8.

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রকল্প নেয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এসব প্রকল্পের প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়া হয়েছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি, প্রকল্প ঋণ থেকে ৪ হাজার ০৮৫ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২০ কোটি টাকা জোগান দেয়া হবে। প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।

সভায় অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ধরা হলেও ব্যাটারি ব্যাকআপ ৪ ঘণ্টা থেকে বাড়িয়ে ৮ ঘণ্টা করায় খরচ বেড়ে ৯ টাকায় দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী এই ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, যার ফলে প্রকল্পের মোট ব্যয় কিছুটা বাড়তে পারে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। পরবর্তী সময়ে চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের বিষয়টি যুক্ত করায় খরচ দাঁড়ায় ৯ টাকা।

একনেকে অনুমোদিত বাকি প্রকল্পগুলোর মধ্যে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ, দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ এবং রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনা অন্যতম। এ ছাড়া ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ চ্যান্সারি ভবন সংস্কার, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক উন্নয়ন, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও সিরাজগঞ্জ-বগুড়া-নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো পাস হয়েছে। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun