1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

প্রশ্নফাঁসের গুঞ্জনে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রে ফাঁসে অভিযোগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।

স্থগিতের পটভূমি ও সিদ্ধান্ত

  • ১১তম গ্রেডের মোট ২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
  • পরীক্ষার আগের রাতে ও সকালে ইন্টারনেটে সম্ভাব্য প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun