1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যানফিল্ডে ‘প্রতারক’ দুয়ো শুনেও লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে: তারেক রহমান কুমিল্লায় স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় প্রেমিক রাজু কক্সবাজারে গ্রেপ্তার ১৬ কোটি টাকার সোনা পাচার রিয়াদ বিমানবন্দরে হুথি হামলা: ১২ জন নিহত, তীব্র নিন্দা আমাকে ‘নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়’ করা হয়েছিল: ধ্রুব রাঠি সপ্তাহব্যাপী গণসংযোগ ও শাহবাগে প্রতিবাদ করবে এনসিপি সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, পর্যটকদের ফেরার নির্দেশ যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ দাবিতে ঘেরাও জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় নিশ্চিতের নির্দেশ

গাজীপুরের মাওনা উড়ালসেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভাগাড় পরিষ্কারে কাজ করছে বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় উড়ালসেতুর নিচে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করাই নয়, পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। বসতবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে বিডি ক্লিনের সদস্যরা কাজ করছেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার ও শহর এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun