1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শ্রমবাজার নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখমের ঘটনায় আটক ৪ ছয় মারার মেমোরি আছে, অনুশীলন লাগবে না: সাব্বির অক্সিজেন জটিলতায় আটকে গেল মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের তীব্র নিন্দা ড. ইউনূসকে হেনস্থা ও অপপ্রচারের ঘটনায় ১২ উপদেষ্টার নিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের মিছিল মাদক ছেড়ে তরুণদের খেলাধুলায় আসার আহ্বান এমপি সান্টুর আফগানদের বিপক্ষে জয় হাতছাড়ায় হতাশ অধিনায়ক শান্ত

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে এমন আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস জানান, শনিবারের ওই প্রাণঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং শত শত বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ বলে উল্লেখ করেন। এ ধরনের হামলাকে চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এই হামলাকে একটি ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত করেছেন। এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, রিয়াদের মতো জনবহুল এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর এমন বর্বর হামলা মধ্যপ্রাচ্যের সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। গ্রুন্ডবার্গের মতে, এই সংঘাতের মাত্রা বৃদ্ধি কেবল সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করবে না, বরং ইয়েমেনে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চলমান সব আন্তর্জাতিক প্রচেষ্টাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun