1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ সন্তান হারানোর শোকে পুড়তেন নাসিমা খান পুরান ঢাকার চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট নভেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক রুটে কক্সবাজার বিমানবন্দর চালুর রিয়াদের কিং খালিদ বিমানবন্দর বন্ধের মেয়াদ আরও বাড়ল ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী দুই মার্কিন অর্থনীতিবিদ সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে: এমপি মিলন নাকুগাঁও স্থলবন্দর: ১০ বছরেও পাথর আমদানির গণ্ডি পেরোয়নি ক্যানসারে আক্রান্ত বৃষ্টির পাশে দাঁড়ানোর আকুতি

সৌদিতে হুতিদের হামলা: সংকটে বাংলাদেশের শ্রমবাজার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতায় বড় ধরনের ধাক্কা লেগেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে। চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত মাত্র ৪ লাখ ১৭ হাজার ৮৭১ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। অথচ গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮০৪ জন। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে কর্মসংস্থান কমেছে প্রায় ৩৯ দশমিক ৫ শতাংশ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান বলছে, মহামারি পরবর্তী সময়ে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্তই সবচেয়ে কম সংখ্যক বাংলাদেশি কর্মী বিদেশে গিয়েছেন। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ২৯১। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের শ্রমবাজারও চাপে পড়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কর্মী পাঠানোর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিএমইটির তথ্যমতে, গত বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৫০ হাজার ৯০৭ জন কর্মী গেলেও, এ বছর একই সময়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৩৬১ জনে। অর্থাৎ, সৌদি আরবে কর্মী যাওয়ার হার কমেছে প্রায় ৫৫ শতাংশ। এর মধ্যেই দেশটিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর একের পর এক হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক দুই দিনে এসব হামলায় অন্তত চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সৌদি আরবের তেলক্ষেত্র, বিমানঘাঁটি ও পাইপলাইনে হামলার ঘটনায় শ্রমবাজারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। এর মধ্যে সৌদি আরবে কর্মসংস্থান হয় ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জনের।

সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যজুড়ে কর্মসংস্থানে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বিদেশ যাওয়া মোট বাংলাদেশির সংখ্যা ৫ লাখ ৭৮ হাজার ৫৯৭ জন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৮ লাখ ৫১ হাজার ৯৫ জন। অর্থাৎ, সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান কমেছে প্রায় ৩২ শতাংশ। প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ প্রসঙ্গে জানান, সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তিনি জানান, দেশের বার্ষিক কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশই এ অঞ্চলকেন্দ্রিক হওয়ায় যুদ্ধের প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়ছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ ৩২ হাজার ৩৬০ জন কর্মী বিদেশে যান। এ অঞ্চলে বাংলাদেশের মোট বৈদেশিক কর্মসংস্থানের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে। প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বৈদেশিক কর্মসংস্থানের আগের পরিসংখ্যানের ভিত্তিতে পাঁচ বছরে এক কোটি চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শ্রমবাজারের অবস্থাও তথৈবচ। কুয়েতে গত বছর ২৯ হাজার ৫৬০ জন কর্মী গেলেও, চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৬ জনে। একই চিত্র কাতারেও; সেখানে গত বছরের ৬৯ হাজার ৩৪১ জনের বিপরীতে এবার কর্মী গেছেন ৪১ হাজার ৫৭২ জন। ইরাকে গত বছর ৩ হাজার ৯৮ জন কর্মী গেলেও এ বছর গেছেন ২ হাজার ৫৭৫ জন। তবে বিপরীতমুখী চিত্র দেখা গেছে জর্ডানের ক্ষেত্রে। দেশটিতে গত বছরের ৭ হাজার ৩২২ জনের বিপরীতে চলতি বছর ৯ হাজার ১৪৬ জন বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারেও একসময় বছরে দুই লাখের বেশি কর্মী গেলেও, বর্তমানে পরিস্থিতি ভিন্ন। চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশটিতে গেছেন ১৯ হাজার ৮৭৪ জন, যা গত বছরের একই সময়ে ছিল ৮ হাজার ৭৩১ জন। শ্রমবাজার সম্প্রসারণের অন্য কোনো বিকল্প উপায়ও আপাতত দৃশ্যমান নয়। ওমানের শ্রমবাজার ২০২৩ সাল থেকেই বন্ধ রয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা এলেও এখনো কর্মী পাঠানো শুরু হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কাজ ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun