1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী কুয়াকাটায় বৌদ্ধ বিহারে হামলা, দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কমিটির সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল ‎সাভারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরামকোর সদর দপ্তরে হুতি বিদ্রোহীদের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে রহস্যময় বস্তুর আঘাত ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর কাজী খোকনের বিদায়

সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ কমিটির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলা প্রদর্শনকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কোন কোন উন্নয়ন প্রকল্পে ধীরগতি রয়েছে, তা গভীরভাবে অনুসন্ধানেরও তাগিদ দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে কমিটিকে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ কমিটির সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম। কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, কোনো সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে যদি আইনি, প্রশাসনিক কিংবা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকে, তবে তা লুকোচুরি না করে অবিলম্বে কমিটির সামনে উন্মুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় নথি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে হবে। নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে জনগণের সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের তাগিদ দিয়ে তিনি জানান, সেবামূলক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে কমিটির সভাপতি বলেন, পুরোনো ধ্যানধারণা ঝেড়ে ফেলে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কর্মচারীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তারা সবাই প্রজাতন্ত্রের সেবক—কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর কর্মচারী নন। সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ না ভেবে এটিকে সম্মিলিত কল্যাণের মঞ্চ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। কমিটির সভাপতি আরও বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun