আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সরকারি সফরে রাজশাহী পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাজশাহী সফর। সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর দেড়টার দিকে নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং পরবর্তীতে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে জোর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা ময়দান পরিদর্শন করেছেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর চলমান উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি প্রদান করবে। স্থানীয় প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন। বিএনপি রাজশাহীর সামগ্রিক অগ্রগতির জন্য বেশ কিছু মেগা পরিকল্পনা হাতে নিয়েছে, যার বাস্তবায়ন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ১৮ অক্টোবর (রবিবার) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন।
এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করছেন।