1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজানের সুস্থতার জন্য দোয়া কামনা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত চালক ভোটে এগিয়ে থাকলেও রোনালদো পাচ্ছেন না নতুন কোনো ট্রফি খোলামেলা দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, নির্মাতাদের সিদ্ধান্তের অপেক্ষায় রাশমিকা পিএইচপিতে মারাত্মক ত্রুটি, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ নির্বাচন পরবর্তী ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসের চূড়ান্ত তালিকায় ভিয়েতনামের দা নাং বিমানবন্দর

মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত চালক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন এবং ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিহত দুজন হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঘিওর থেকে যাত্রী নিয়ে হাটের দিকে আসা ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত ইজিবাইক চালককে উদ্ধারের পর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার সাথে জড়িত গাড়িটি আটক করা হয়েছে এবং চালক-সহকারীকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun