1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাতারে লাইসেন্স বাতিলসহ রিক্রুটমেন্ট এজেন্সি বন্ধের নির্দেশ আওয়ামী লীগ ও গুপ্ত দল যৌথ চক্রান্ত করছে: রিজভী ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা

কাতারে লাইসেন্স বাতিলসহ রিক্রুটমেন্ট এজেন্সি বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শ্রম আইন ও প্রচলিত নীতিমালা অমান্য করা এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে অসহযোগিতার কারণে ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামের একটি কর্মী নিয়োগকারী সংস্থার লাইসেন্স বাতিল করেছে কাতারের শ্রম মন্ত্রণালয়। একই সাথে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থগিত করে কার্যালয়টি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্তের আওতায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিবাসী কর্মী আনার প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ রাখা, সেবাগ্রহীতা ও নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষা এবং শ্রমবাজারে সুশাসন বজায় রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা।

একই সঙ্গে প্রশাসনিক পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রচলিত নিয়মকানুন ও সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হলে যেকোনো প্রবাসী বা নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

কোনো ম্যানপাওয়ার এজেন্সি বা রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, চুক্তি ভঙ্গ কিংবা অন্য কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর অনুরোধ করেছে কাতার শ্রম মন্ত্রণালয়। এ সংক্রান্ত অভিযোগ দায়েরের জন্য সাধারণ মানুষকে মন্ত্রণালয়ের নির্দিষ্ট হটলাইন নম্বর ১৬৫০৫-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun