1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার

বরিশালে জমে উঠেছে খাটিয়া বেচাকেনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদুল আযহার বাকি আর মাত্র তিন দিন। কোরবানির পশু কেনার পাশাপাশি মাংস কাটতে খাটিয়ার (গাছের গুঁড়ি) গুরুত্ব অপরিহার্য। তাই কোরবানি উপলক্ষে বরিশালে তেঁতুল গাছের খাটিয়ার কদর সবচেয়ে বেশি। পশু জবাইয়ের পর ভাগবাটোয়ারার জন্য মাংসের টুকরা করতে গাছের এসব খাটিয়ার প্রয়োজন হওয়ায় অনেকেই ভীড় করছে বরিশাল নগরীর মৌসুমী ব্যবসায়ীদের কাছে।

বরিশাল নগরীর চাঁদমারি, সাগরদী পুল, নাজিরের পুল, বটতলা মোড়, জেলে বাড়ির পুল, বাংলা বাজার, নাজিরা পুল,চৌমাথা এলাকায় খাটিয়া বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা।

আকারভেদে একেকটি খাটিয়া বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ১ হাজার টাকা দরে। আবার ছোট আকারের খাটিয়া ১৫০-২শ’ টাকায় মিলছে। বিক্রিও বেশ ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।

খাটিয়ার পাশাপাশি হোগলা, খড়ও বিক্রি হচ্ছে। ছোট থেকে বড় আকারের হোগলা ১৫০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক আটি কুঠা বিক্রি হচ্ছে ১শ’ টাকা দরে।

মৌসুমি খাটিয়া ব্যবসায়ী আনোয়ার বাসস’কে বলেন, গত বছরের তুলনায় এবছর গাছের দাম বেশি। কিন্তু খাটিয়ার দাম আগের মতই আছে। বর্তমানে বেচাবিক্রি ভালো চলছে। তবে কোরবানির একদিন আগে বেচাকেনা আরো বাড়বে বলে জানান তারা।

খাটিয়া কিনতে আসা ক্রেতা রুবেল হোসেন বাসস’কে জানিয়েছেন, গতবছরের মত এ বছরও একই দামে হোগলা ও খাটিয়া বিক্রি হচ্ছে। কোরবানির আনুসঙ্গিক সরঞ্জাম হিসেবে এগুলো কিনতে আসছেন তারা। যেহেতু কোরবানির পশুর মাংস্য কাটতে খাটিয়া প্রয়োজন তাই তারা কিনে নিচ্ছেন।

কোরবানি উপলক্ষে বরিশাল নগরীতে প্রায় শতাধিক মৌসুমি ব্যবসায়ী বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে খাটিয়ার ব্যবসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun