1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

বৈরি আবহাওয়ায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ কমেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝড় ও বৈরি আবহাওয়ার কারণে মাওয়া টোল প্লাজা এলাকায় সাময়িকভাবে যানবাহনের চাপ কমে যায়। প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়লেও পদ্মা সেতুতে যান চলাচল ও টোল আদায় কার্যক্রম বন্ধ হয়নি। সেতুতে যান চলাচল ও টোল আদায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেতু কর্তৃপক্ষ মাইকিং করে চালকদের ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করছে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ জানানো হচ্ছে। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, বৈরি আবহাওয়ার প্রভাব থাকলেও সেতুতে যান চলাচল ও টোল আদায় বন্ধ হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun