1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান

টানা তিন বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী ফলেছে তার, এবার কাকে বলছেন চ্যাম্পিয়ন?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

২০১০ সালের ফিফা বিশ্বকাপে জার্মানির প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল ‘পল দ্য অক্টোপাস’। তবে এবার সেই জনপ্রিয় ভবিষ্যদ্বক্তাকেও ছাড়িয়ে গেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। জটিল পরিসংখ্যানভিত্তিক একটি মডেল ব্যবহার করে তিনি ২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার মডেল বলছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, নেদারল্যান্ডস শিরোপা জিততে পারলে এটি হবে তার টানা চতুর্থ সফল ভবিষ্যদ্বাণী। এর আগে তিনি সঠিকভাবে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়, ফ্রান্সের ২০১৮ শিরোপা এবং আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পূর্বাভাস দিয়েছিলেন। তার মডেলে শুধু চ্যাম্পিয়ন নয়, পুরো ৪৮ দলের টুর্নামেন্টের সম্ভাব্য চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাপান দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে হারিয়ে চমক দেখাবে। অর্থাৎ রাউন্ড অব ৩২ থেকে বিদায় হয়ে যাবে হেক্সার স্বপ্ন দেখা ব্রাজিলের। অন্যদিকে স্কটল্যান্ড গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। এছাড়া ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত পর্তুগালের কাছে হেরে যাবে বলে ধারণা করছে মডেলটি। তার মতে, নেদারল্যান্ডস গ্রুপ পর্বে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার মোকাবিলা করবে। এরপর নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে লড়বে। সেমিফাইনালে স্পেন এবং ফাইনালে পর্তুগালকে হারিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে। তবে ক্লেমেন্ট নিজেই এই পূর্বাভাসকে খুব বেশি গুরুত্ব দিতে নিষেধ করেছেন। তার মতে, ফুটবলে সাফল্যনির্ভর করে অনেক অনিশ্চিত বিষয়ের ওপর। তিনি বলেন, ‘জনসংখ্যা, অর্থনীতি, আবহাওয়া কিংবা ফিফা র‌্যাঙ্কিংয়ের মতো বিষয় কিছুটা ধারণা দেয় ঠিকই, কিন্তু ম্যাচের অন্তত ৫০ শতাংশ নির্ভর করে ভাগ্যের ওপর।’ তার ভাষায়, ‘একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত, খেলোয়াড়দের দিনের পারফরম্যান্স কিংবা বল পোস্টে লেগে বাইরে যাওয়া—এসব কিছুই আগে থেকে বলা অসম্ভব।’ বর্তমানে বিনিয়োগ ব্যাংক প্যানমিউর লিবারামের কৌশলবিদ হিসেবে কাজ করছেন ক্লেমেন্ট। বিশ্বকাপ ঘিরে তার পূর্বাভাস এখন সহকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মজার ছলে তিনি বলেন, ‘আমার কয়েকজন সহকর্মী নেদারল্যান্ডসের পক্ষে বাজিও ধরেছে। যদি তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে, তাহলে হয়তো পরদিন আমাকে বাসা থেকে কাজ করতে হবে!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun